কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইউরোপে গ্রেপ্তার হয়েছেন তাঁরা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ইসরায়েলের নাগরিক।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও ইউএস অ্যাটর্নি অফিসের (ইউএসএও) সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রকাশ করা নথি থেকে বৃহস্পতিবার এ খবর জানা গেছে।অভিযুক্তরা হলেন—ইসরায়েলের নাগরিক শ্যারন হাজান ও গাই শিতরিত। শিতরিতের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
অন্যজন হলেন তাঁদের সহযোগী এবং স্পেন ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জ্যাকব সোয়াল।এ নজনের বিরুদ্ধে জালিয়াতি, মানি লন্ডারিং ও পরিচয় চুরির মতো একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।ইউএসএও জানায়, অভিযুক্ত তিনজন বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতেন।
সূত্র: প্রথম আলো

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
দেশের ভেতরে-বাইরে যেকোনো
ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন