মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড় ধাক্কার পর হোয়াইট হাউসে কট্টরপন্থী স্টিফেন মিলারকে দায়িত্বে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার মিলার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হচ্ছেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর এই নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেন, ডেমোক্র্যাটদের মোকাবিলায় তিনি আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন।গতকাল শনিবার রাত সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ২৫৪ আসনে জয়ী হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। একই সময় পর্যন্ত রিপাবলিকান পার্টি পেয়েছে ১৬২ আসন। ফল ঘোষণা বাকি রয়েছে ১৯ আসনের।
নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ২১৮ আসন।
সূত্র: প্রথম আলো

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত
জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন