এখনো আসেনি শীত। চলছে কার্তিক। এর মধ্যেই বসন্তের রঙে সেজেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালকা সাজ, রঙিন পোশাক আর মিষ্টি হাসিতে তাঁর ছবিগুলোয় ধরা দিয়েছে বসন্ত ঋতুর আবেশ। বসন্তের এই সাজে তটিনীর কিছু মুহূর্ত।হলুদ পোশাকে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী তটিনী। আঙুল মুখে হাসিতে তাঁকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে।তটিনীর হাসিতে যেন মুক্তা ঝরে, সেই কথাই ছবিটির নিচে লিখেছেন ভক্তরা।
স্নিগ্ধ হাসিতে মেতেছেন এই নাট্য–অভিনেত্রী।ছবিটিতে তটিনী ধরা দিলেন সরলতার সৌন্দর্যে, সঙ্গে কিছুটা মুগ্ধতার উচ্ছ্বাসে। নাটকের দৃশ্যের মতোই আঁচল উড়িয়ে মুগ্ধতা ছড়ালেন।ফুল কাকে দিচ্ছেন তটিনী? সে কথা লেখেননি এই অভিনেত্রী। তবে ভক্তরা কেউ কেউ ঠিকই লিখেছেন, ‘ফুল যেন তাঁর হাতেই শোভা পায়।’লাজুক ভঙ্গিতে ছবিটি পোস্ট করেছেন তটিনী। সেখানে এক ভক্ত লিখেছেন, ‘ওহে হলদে পরি।’ চুল মুখের দুই পাশে ছড়িয়ে দেওয়া। উড়ছে কামিজের আঁচল।
কানের পাশে গোজা ফুল।
সূত্র: প্রথম আলো

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের
কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার
এইচএসসিতে ১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, সময় আরও বেড়েছে
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি, নতুন করে আঁকা হলো ছবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন