ভোলার মেঘনায় আজ শনিবার ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা। পরে নিলামে মাছটি বিক্রি হয় ১৭ হাজার ৫০০ টাকায়।আজ ভোরে মেহেন্দীগঞ্জ এলাকার জেলে হানিফ মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে জাল টানতেই ধরা পড়ে বিশাল আকৃতির ওই কাতলা। সকাল সাড়ে আটটার দিকে তিনি মাছটি নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা চরডারমাথা মাছঘাটে পৌঁছান।
সেখানে নিলামে তোলা হলে ঘাটের আড়তদার প্রতিষ্ঠান ‘জামাল কোম্পানি’র মো. জামালউদ্দিন মাছটি কিনে নেন। পরে সেটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।জেলে হানিফ মাঝি বলেন, ভোরে জাল তোলার পর একটি বড় কাতলা, কয়েকটি পোয়া ও ছোট আকারের কিছু ইলিশ ধরা পড়ে। সব মাছ আড়তে বিক্রি করে প্রায় ২১ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে শুধু কাতলাটির দামই ওঠে ১৭ হাজার ৫০০ টাকা।
বাকি অর্থ আসে অল্প কিছু ইলিশ ও অন্য মাছ বিক্রি করে।ইলিশা মাছঘাটের ব্যবসায়ী শাহাবুদ্দিন ফরাজি বলেন, এত বড় কাতলা এখন আর সচরাচর দেখা যায় না।
সূত্র: প্রথম আলো

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি
যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায়
অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন