advertisement

শপিং মল-মার্কেটে সার্ভিস চার্জের নামে চলছে নীরব চাঁদাবাজি

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর-কাকরাইল মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে গেছে। গত শতাব্দীর শেষ দিকে চালু হওয়া মার্কেটটি বিক্রি কমে যাওয়া, ব্যবসায়িক জটিলতা ও পরিচালন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ নিউজিল্যান্ডের নির্বাচনে দুই প্রধান দলের মধ্যে চলছে তীব্র লড়াই নিউজিল্যান্ডের নির্বাচনে দুই প্রধান দলের মধ্যে চলছে তীব্র লড়াই উপকূলের ধানচাষিদের জন্য সুখবর, এলো নতুন জাতের ধান উপকূলের ধানচাষিদের জন্য সুখবর, এলো নতুন জাতের ধান দেশে ফিরেই নতুন মিশনে শাকিব, কলকাতায় টানা এক মাসের শুটিং দেশে ফিরেই নতুন মিশনে শাকিব, কলকাতায় টানা এক মাসের শুটিং
advertisement

হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি

হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা? হতে পারে মিনিসকাস ইনজুরি
মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মিনিসকাস ইনজুরি হাঁটুর একটি পরিচিত সমস্যা। হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের কাজ করে মিনিসকাস। মোচড় লাগলে বা অতিরিক্ত ওজনের চাপে এটি ছিঁড়ে যেতে পারে।​​মিনিসকাস ইনজুরির লক্ষণ হাঁটুতে, বিশেষ করে জোড়ার (জয়েন্ট) ভেতরের বা বাইরের পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।ইনজুরির ২৪ ঘণ্টার মধ্যে হাঁটু ফুলে যেতে পারে এবং শক্ত হয়ে যায়।হাঁটু আটকে যাওয়া বা হাঁটু পুরোপুরি ভাঁজ বা সোজা করতে সমস্যা হয়।

মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে।হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে বা ঘুরতে গেলে হাঁটু দুর্বল মনে হয় বা অবশ হয়ে যায়।​হাঁটু নড়াচড়া করার সময় পপ বা ক্লিক শব্দ হতে পারে।চিকিৎসা কী​মিনিসকাস ইনজুরির চিকিৎসা নির্ভর করে ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তাঁর দৈনন্দিন কার্যক্রমের ওপর।

প্রাথমিক চিকিৎসা ছোট ইনজুরি বা মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্তের সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকলে এই চিকিৎসা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি

হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি
ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের উদ্‌যাপন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল!সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরের দৃশ্যটা যেমন। ব্যাটের আগায় হেলমেট রেখে ড্রেসিংরুমের দিকে ছুটলেন। মুখে কী আনন্দ!

যেন একটা ডাবল সেঞ্চুরি নয়, বহুদিনের জমে থাকা কোনো ঋণ শোধ করলেন।প্রায়শ্চিত্ত বোধ হয় এভাবেই করতে হয়!মিরপুরে আগের টেস্টের কথা মনে আছে? দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। সেই ভুলের বিষাদ নিশ্চয়ই তাঁকে তাড়া করেছে। কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে। কাল যে ভুলের জন্য মাথা নিচু করতে হয়, আজ সেই ক্রিকেটই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়।হৃদয় সেটাই করেছেন। শুধু করেছেন বললে কম বলা হয়।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক ইনিংস খেলেছেন, যা নিয়ে অনেক বছর আলোচনা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। শোভাযাত্রার সামনের সারিতে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টন, ঢাকা, ৭ নভেম্বর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দেন তারেক রহমান। তিনি শোভাযাত্রার সামনের সারিতে আছেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।বিএনপির কর্মসূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে।

এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রীগতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার এ কর্মসূচি ঘোষণা করেন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন