advertisement

রাহার ৪ বছরের জন্মদিনে আলিয়া-রণবীরের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট

রাহার ৪ বছরের জন্মদিনে আলিয়া-রণবীরের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট
চার বছরে পা দিল রাহা কাপুর। উড়ে বেড়াচ্ছে ফুলেল ফ্রক আর কিউট হেয়ার ক্লিপস দেওয়া চুলে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় কাপল আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যা রাহা পা দিলেন ৪ বছরে। জন্মদিনের একান্ত পারিবারিক আয়োজনের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট শেয়ার করেছেন তাঁরা সামাজিক মাধ্যমে। ২০২২ সালের এই দিনে জন্ম নিয়েছে কাপুর পরিবারের নয়নমনি রাহা। আজ বলিউডের জনপ্রিয় কাপল আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যা পা দিলেন ৪ বছরে।

জন্মদিনের একান্ত পারিবারিক আয়োজনের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট শেয়ার করেছেন তাঁরা সামাজিক মাধ্যমে। নাম রেখেছেন দাদী নীতু সিং। রাহা অর্থ সৌভাগ্য আর সুখ। আর সেটাই এনে দিয়েছে সে বাবা-মা রণবীর আলিয়ার জীবনে। রাহাকে নিয়ে অত্যন্ত আবেগী ও যত্নশীল তাঁরা দুইজনই। প্রায়ই রাহাকে দেখা যায় আলিয়ার কোলে বা রণবীরের হাত ধরে সব জায়গায় যেতে। প্রথম এই ফুটফুটে শিশুটিকে সকলের সামনে আনেন তাঁরা ২০২৩ সালের ক্রিসমাসে।

প্রায়ই সবাইকে হাত নেড়ে মন জয় করত রাহা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সিসিটিভি ফুটেজে কুমিল্লায় পুলিশের দুই সদস্যকে তুলে নেওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে কুমিল্লায় পুলিশের দুই সদস্যকে তুলে নেওয়ার দৃশ্য ৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য ৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায় শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায় রান্নাঘরে বানর রান্নাঘরে বানর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
advertisement

সিসিটিভি ফুটেজে কুমিল্লায় পুলিশের দুই সদস্যকে তুলে নেওয়ার দৃশ্য

সিসিটিভি ফুটেজে কুমিল্লায় পুলিশের দুই সদস্যকে তুলে নেওয়ার দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লায় দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। পরবর্তী সময়ে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে নিয়ে যান শিক্ষার্থীরা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো

দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো
নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মেরি কুরি—নামটার সঙ্গে অনেকগুলো ‘প্রথম’ জড়িয়ে আছে। তিনি প্রথম নারী নোবেলজয়ী। প্রথম দুটি নোবেল জয়ের রেকর্ড তাঁর ঝুলিতে। দুটি ভিন্ন বিষয়ে প্রথম নোবেল জেতেন তিনি। পোল্যান্ডের ওয়ারশতে ১৮৬৭ সালের ৭ নভেম্বর তাঁর জন্ম। তবে জীবনের বেশির ভাগ কেটেছে ফ্রান্সে। আজ মেরি কুরির জন্মদিন। দিনটি উপলক্ষে জগৎখ্যাত বিজ্ঞানীকে স্মরণ করে এ লেখা।গল্পটা এমন এক সময়ের, যখন ইউরোপে শিল্পবিপ্লবের জয়জয়কার ঘটে গেছে।

তারও আগে রেঁনেসার স্বর্ণালি সময় পেরিয়ে আধুনিক ইউরোপের যাত্রা শুরু হয়েছে। সমাজ, অর্থনীতি, সভ্যতা দুর্দান্ত গতিতে ছুটছে। তবে নারীদের অবস্থা তখনো অনেকটাই তথৈবচ। ইউরোপের অনেক দেশে শিক্ষা-দীক্ষায় বেশ পিছিয়ে নারীরা। বিজ্ঞান গবেষণায় নারীর অংশগ্রহণ, প্রায় অকল্পনীয়।এমন একটা সমাজে, এমন একটা সময়ে সীমারেখার গণ্ডি ভেঙেছিলেন মেরি কুরি। বিজ্ঞানে পড়াশোনা করেছেন। গবেষণায় মত্ত ছিলেন। আবিষ্কারে বিশ্বখ্যাত হয়েছেন।

ফলাফল, প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার অর্জন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব কাগজডটএআই প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ এই প্রকল্পে ১০ বছরে ৮০ কোটি টাকা ব্যয় হলেও ব্যবহার সামান্য, যা গুগল লেন্সের মতো সহজলভ্য সেবার বিপরীতে দুর্বল। ১৫৮ কোটি টাকার প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আইসিটি সচিবও টুলগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশেষজ্ঞরা অতীতে ১৯ হাজার কোটি টাকার ২১টি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষাপাপটে জবাবদিহি দাবি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন