advertisement

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন খুনি বটতল এলাকায়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন।আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের ডোবায় পড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা ১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা দিনে ৮০০ টাকার কমে সংসার চলে না দিনে ৮০০ টাকার কমে সংসার চলে না সাগরপাড়ে কাশফুল সাগরপাড়ে কাশফুল কেমব্রিজের পরীক্ষায় সাহিল ওয়াজির মামুনের সাফল্য, চার বিষয়ে এ-সহ গণিতে ১০০ শতাংশ নম্বর কেমব্রিজের পরীক্ষায় সাহিল ওয়াজির মামুনের সাফল্য, চার বিষয়ে এ-সহ গণিতে ১০০ শতাংশ নম্ব... দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা, দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস
advertisement

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) বিমা দাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম সেঞ্চুরিকে দেড়শোতে নিলেন তাওহিদ হৃদয়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধুঁকতে থাকা বাংলাদেশের হয়ে একা লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। স্রোতের বিপরীতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর সেটিকে নিয়ে গেলেন ১৫০ রানে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন