advertisement

অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে বিষাক্ত সিসা ঢুকছে ভাত–খিচুড়িতে, মান দেখবে কে

অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে বিষাক্ত সিসা ঢুকছে ভাত–খিচুড়িতে, মান দেখবে কে
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভাত রান্নার হাঁড়ি কিংবা খিচুড়ির পাতিলটি হয়তো নতুন কেনা। প্রতিদিনের মতো সেই পাত্রেই রান্না হচ্ছে পরিবারের খাবার। কিন্তু অজান্তেই সেই খাবারের সঙ্গে শরীরে সিসার মতো বিষাক্ত ধাতু ঢুকে পড়ছে, তা নিয়ে সচরাচর কেউ ভাবেন না। অথচ বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব পাত্র থেকে সিসা খাবারে মিশতে পারে। নতুন পাত্রে এই ঝুঁকি বেশি, তবে পুরোনো পাত্রও ঝুঁকিমুক্ত নয়।

গবেষণায় নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতের প্রতি কেজিতে সর্বোচ্চ গড়ে ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। কয়েকবার ব্যবহারের পর খাবারে সিসার পরিমাণ কমলেও তা উদ্বেগজনক মাত্রায় থেকে গেছে। শুধু তা-ই নয়, পাত্র পরিষ্কারের সময় শক্ত তারের জালি দিয়ে ঘষলে সিসা নির্গমনের পরিমাণ আরও বেড়েছে।

রান্না করা খাবারে এত পরিমাণে সিসা পাওয়া গেলেও খাদ্যে এর সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায় বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায় সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ
advertisement

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, লাফ দিয়ে বাঁচলেন চালকের সহকারী
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।অগ্নিকাণ্ডের সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে এলে প্রাণে বেঁচে যান।ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরেই ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান। আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে তোলাখাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসচালকের সহকারী এর ভেতরে ঘুমাচ্ছিলেন।

ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ
কথাসাহিত্যিক হরিশংকর জলদাস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হরিশংকর জলদাস বিশিষ্ট কথাসাহিত্যিক। ১৯৫৫ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের উত্তর পতেঙ্গার এক জেলেপল্লিতে জন্ম। তাঁর ‘জলপুত্র’, ‘দহনকাল’ ও ‘নোনাজলে ডুবসাঁতার’ ইত্যাদি উপন্যাসে জেলেজীবনের দুঃখ, বঞ্চনা, সংগ্রামের কথা উঠে এসেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ও একুশে পদকসহ নানা সম্মাননা পেয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ মুনিরআপনার জন্ম ও বেড়ে ওঠা উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে।

সেখানে আপনিই সম্ভবত স্কুলে পড়া প্রথম শিশু। লেখাপড়া করতে গিয়ে কি বাধার সম্মুখীন হয়েছিলেন?হরিশংকর জলদাস: জেলেপল্লিতে আগামী দিন কীভাবে খাবার জুটবে, সেই ভাবনা ভাবতে হয় সব সময়। টেকনাফ থেকে হাতিয়া পর্যন্ত জেলেসমাজের কোথাও পড়াশোনা জানা লোক ছিলেন না। সেখানে আমি পড়াশোনা করেছি প্রধানত বাবার জেদের কারণে। বাবা যুধিষ্ঠির জলদাস নিজেও ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন। এর বেশি পড়তে পারেননি।

বাবার যখন আড়াই বছর বয়স, তখন দাদা চন্দ্রমণি জলদাস মাছ ধরতে সাগরে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে চার শহীদের নামে কোস্ট গার্ডের চার জাহাজের নাম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। যার মধ্যে একটি জাহাজে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন