জ্বর হলে মানুষ সাধারণত কী করে? লেপ মুড়ে শুয়ে থাকে, গরম স্যুপ খায়, আর রিমোটটা হাতে নিয়ে চ্যানেল পাল্টাতে থাকে। ইমরান খানও হয়তো তা-ই করছিলেন। তবে তাঁর জ্বরের দিনের চ্যানেল-বদলে পাকিস্তান ক্রিকেটের পরের দুই দশক পাল্টে গিয়েছিল।টিভিতে তখন সুপার উইলস কাপের একটা ম্যাচ। যাতে খেলছে ভারত ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুই চ্যাম্পিয়ন দিল্লি ও ইউনাইটেড ব্যাংক।
ফার্স্ট ক্লাসে মাত্র ৫-৬টা ম্যাচ খেলা এক রোগা কিশোর বেশ জোরে বল করছে। ওয়াকার ইউনিস নিজেই বলছেন, সেই সুযোগটা তিনি পেয়েছিলেন হঠাৎ করে। বাড়িতে বসে স্পেলটা দেখলেন অসুস্থ ইমরান।পরদিন ইমরান নিজেই হাজির মাঠে। জ্বর সম্ভবত তখনো পুরো যায়নি, কিন্তু কৌতূহল গেছে বহুদূর। কিছুক্ষণ বোলিং দেখলেন। তারপর সেই গাম্ভীর্যমাখা গলায় বললেন, ‘তুমি পাকিস্তানের হয়ে খেলার জন্য শারজা যাচ্ছ।’ব্যস, এটুকুই।
কোনো ট্রায়াল নেই, কোনো নির্বাচক কমিটি নেই।
সূত্র: প্রথম আলো

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৬)
রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে
রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় ১০ মুহূর্ত
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন