ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগ সম্পর্কিত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।এর আগে গত ২১ সেপ্টেম্বর এক চিঠিতে ঢাবি কর্তৃপক্ষ ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানকে নিয়োগ দেয়।
জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন একই বিভাগের শিক্ষক লালা রুখ সেলিম।রিট আবেদন থেকে জানা যায়, বিভাগটির বিদায়ী চেয়ারম্যানের তিন বছরের মেয়াদ গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী, কোনো বিভাগের চেয়ারম্যানের মেয়াদ শেষের এক মাস আগে কর্তৃপক্ষ দায়িত্বে থাকা চেয়ারম্যানকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগের বিষয়ে অবহিত করে থাকেন, যা এ ক্ষেত্রে হয়নি।দায়িত্বরত চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৫ সেপ্টেম্বর ভাস্কর্য বিভাগের একাডেমিক কমিটির সভা হয়।
সূত্র: প্রথম আলো

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত
কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং টেক্সটাইল শ্রমিকের
কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার
এইচএসসিতে ১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, সময় আরও বেড়েছে
কার্তিকে বসন্তের সাজে নজর কাড়লেন তটিনী, ভক্তরা লিখলেন, ওহে হলদে পরি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন