advertisement

৬২ জন কর্মী নেবে দৈনিক এশিয়া পোস্ট

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শীর্ষস্থানীয় গণমাধ্যম এশিয়া পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে প্রিন্ট পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীমনির গালিতে দেশ তোলপাড়, যা বললেন তসলিমা নাসরিন পরীমনির গালিতে দেশ তোলপাড়, যা বললেন তসলিমা নাসরিন মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫ ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫ দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মৃন্ময় কুমার সিং দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মৃন্ময় কুমার সিং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
advertisement

দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়

দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়
টোকিও গ্রাঁ প্রি–জয়ী চলচ্চিত্র ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু, বৃষ্টিমুখর সন্ধ্যায় বিদায়। ১০ দিনের চলচ্চিত্রযাত্রা শেষে ৪ নভেম্বর পর্দা নামল ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। হিবিয়া, মারুনৌচি, ইউরাকুচো, গিনজাসহ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে ২০৪টি চলচ্চিত্র। সমাপনী সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইউরাকুচোর হিউলিক হলে জড়ো হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও অতিথিরা।

একে একে ঘোষণা করা হয় পুরস্কার।উৎসবের সর্বোচ্চ সম্মান টোকিও গ্রাঁ প্রি—দ্য গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড জিতেছে উত্তর মেসিডোনিয়ার নির্মাতা মিলচো মানচেভস্কির ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’। অন্য পুরস্কারগুলোতেও উঠে এসেছে বৈচিত্র্যময় গল্প ও নির্মাণশৈলী। কোথাও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, কোথাও ইতিহাস ও কল্পনার মেলবন্ধন, কোথাও অপূর্ণ স্বপ্নের কথা।

সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নির্মাতা, অভিনয়শিল্পী ও বিচারকদের কথায় উঠে আসে এসব চলচ্চিত্রের নেপথ্যের গল্প।ভাই–বোনের সংগ্রামের গল্পে সর্বোচ্চ পুরস্কার ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’-এর কেন্দ্রে দরিদ্র দুই ভাই–বোন মালিনা ও ভিক্টর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ’ সম্পন্ন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ’ সম্পন্ন
ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কর্মকর্তারা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কর্মকর্তারাবাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে পাঁচ দিনব্যাপী এ মহড়া সফলভাবে সমাপ্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি তাঁর বক্তব্যে যৌথ প্রশিক্ষণ ও দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার নানা কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দিনের এই যৌথ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা এবং বিমানসংক্রান্ত চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। একে তো নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবার জোটের এক সঙ্গী জানিয়ে দিয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে সমর্থন জানাবে না তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলের ক্ষমতার রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন কট্টরপন্থী এই নেতা।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২০ আসনের পার্লামেন্টে ৫৩ আসন পায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। ইসরায়েলের দুটি আরব দলও নজিরবিহীন ফল করেছে।

একত্রে তারা পেয়েছে পার্লামেন্ট নেসেটের ১৯টি আসন।সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকারকোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এত দিন সরকার গঠন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন