advertisement

দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়

দারিদ্র্য আর ভালোবাসার গল্পে টোকিও চলচ্চিত্র উৎসব জয়
টোকিও গ্রাঁ প্রি–জয়ী চলচ্চিত্র ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু, বৃষ্টিমুখর সন্ধ্যায় বিদায়। ১০ দিনের চলচ্চিত্রযাত্রা শেষে ৪ নভেম্বর পর্দা নামল ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। হিবিয়া, মারুনৌচি, ইউরাকুচো, গিনজাসহ বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে ২০৪টি চলচ্চিত্র। সমাপনী সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে ইউরাকুচোর হিউলিক হলে জড়ো হন বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও অতিথিরা।

একে একে ঘোষণা করা হয় পুরস্কার।উৎসবের সর্বোচ্চ সম্মান টোকিও গ্রাঁ প্রি—দ্য গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড জিতেছে উত্তর মেসিডোনিয়ার নির্মাতা মিলচো মানচেভস্কির ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’। অন্য পুরস্কারগুলোতেও উঠে এসেছে বৈচিত্র্যময় গল্প ও নির্মাণশৈলী। কোথাও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, কোথাও ইতিহাস ও কল্পনার মেলবন্ধন, কোথাও অপূর্ণ স্বপ্নের কথা।

সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে নির্মাতা, অভিনয়শিল্পী ও বিচারকদের কথায় উঠে আসে এসব চলচ্চিত্রের নেপথ্যের গল্প।ভাই–বোনের সংগ্রামের গল্পে সর্বোচ্চ পুরস্কার ‘সিস্টার ব্রাদার ম্যানহোল কাভার’-এর কেন্দ্রে দরিদ্র দুই ভাই–বোন মালিনা ও ভিক্টর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
advertisement

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।আসামিদের মধ্যে মির্জা আজম পলাতক।

তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার বাকি ছয় আসামিকে ২২ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো

গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
সিনেমার দৃশ্যে মেরিলিন মনরো। আইএমডিবি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সৌন্দর্য আর অভিনয়দক্ষতা তো ছিলই, যৌনতার প্রতীক হিসেবেও সারা দুনিয়ায় সম্ভবত সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাঁকে নিয়েই। সম্প্রতি নতুন করে প্রকাশিত এক পুরোনো সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেত্রীর খাদ্যাভ্যাস। সেটা ধরে আবারও চর্চায় মেরিলিন মনরো।১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে ‘পেজেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ‘হাউ আই স্টে ইন শেপ’ শিরোনামের লেখায় নিজের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের অভ্যাসের কথা জানিয়েছিলেন মনরো।

লেখাটি গুরুত্বপূর্ণ এ কারণে যে এখানে তাঁর জীবনযাপনের বিবরণ এসেছে তাঁর নিজের ভাষায়। পরবর্তী সময়ে ভোগ ও দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও লেখাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।সকালের নাশতায় দুধ ও কাঁচা ডিমমনরোর সকালের নাশতার কথা শুনলে এখনকার দিনে অনেকেই অবাক হবেন। তিনি লিখেছিলেন, সকালে গোসলের আগে হোটেলের ঘরে রাখা ছোট চুলায় এক কাপ দুধ গরম করতেন। দুধ গরম হলে তাতে ভেঙে দিতেন দুটি কাঁচা ডিম।

এরপর কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে পোশাক পরার সময় পান করতেন সেই মিশ্রণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে

ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নির্বাচনের ছয় দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ডজনের বেশি শীর্ষ কৌশলবিদ একটি ব্যক্তিগত ভিডিও বৈঠকে যোগ দেন।সবার মন খারাপ ছিল। বৈঠক শুরু হয় সায়ানাইড নিয়ে কথা বলে।প্রেসিডেন্টের প্রধান জনমত জরিপকারী টনি ফাব্রিজিও জিজ্ঞাসা করেন, ‘আগে সাদা বড়ি খাবেন, নাকি কালো বড়ি?’রিপাবলিকান পার্টির শীর্ষ তথ্য পরামর্শকদের একজন টিম সেলার দুটি সম্ভাবনার কথা বলেন।

প্রথম সম্ভাবনা হলো ৪০ কোটি ডলারের ‘মাগা ইনকরপোরেটেড’ (ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন) সুপার পিএসি ঠিক সেই ভোটারদের কাছে পৌঁছেছে, যাদের কাছে তারা যেতে চেয়েছিল এবং যাঁরা ভোট দেবেন বলে আশা করা হয়েছিল।

তিনি বলেন, ‘এটাই আশাবাদী সম্ভাবনা।’ অন্য সম্ভাবনা ছিল বড় পরাজয়।প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনের কৌশল দেখার জন্য হোয়াইট হাউস ছেড়ে যাওয়া জেমস ব্লেয়ার বলেন, ‘আমি আমার শেষকৃত্যের ব্যবস্থা করে রাখছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন