advertisement

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে দলটির কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না।সরকারকে বাজার সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।চলমান শ্রমিক আন্দোলনে কারা ভাঙচুর ও নাশকতা করার চেষ্টা করছে, সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে উল্লেখ করে ঢাকা উত্তর জামায়াতের এই আমির বলেন, গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীমনির গালিতে দেশ তোলপাড়, যা বললেন তসলিমা নাসরিন পরীমনির গালিতে দেশ তোলপাড়, যা বললেন তসলিমা নাসরিন মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫ ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫ দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মৃন্ময় কুমার সিং দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা মৃন্ময় কুমার সিং আন্দোলন বন্ধ না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে যেতে পারেন মালিকরা আন্দোলন বন্ধ না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে যেতে পারেন মালিকরা
advertisement

পরীমনির গালিতে দেশ তোলপাড়, যা বললেন তসলিমা নাসরিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনির গালিগালাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তার মতে, পুরুষের মুখে গালি শুনে অনেকেই প্রতিক্রিয়া না দেখালেও নারীর মুখে একই কথা শুনে অনেকে আঁতকে ওঠেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল সেনাসদস্যের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভৈরবে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, আহত ১৫

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত রাহাদ নামের যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন