advertisement

১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস

১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস
নাতনিকে মিষ্টি খাইয়ে এইচএসসি পাসের আনন্দ ভাগ করে নিচ্ছেন গৃহিণী শেফালী বেগম। গতকাল শনিবার নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিয়ের পর ১৩ বছর বয়সে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর শিক্ষাজীবন থেমে গিয়েছিল। এরপর সংসার ও সন্তান প্রতিপালনে কেটে গেছে দীর্ঘ সময়। কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি। দীর্ঘ ৩২ বছর পর আবার শিক্ষাজীবনে ফিরে ৫৩ বছর বয়সে এইচএসসি পাস করেছেন নীলফামারীর এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম শেফালী বেগম। তিনি জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মকছেদুল আলমের স্ত্রী।

শেফালী বেগমের এই সাফল্য এখন শুধু তাঁর পরিবারের আনন্দের বিষয় নয়; বরং নানা প্রতিকূলতায় যাঁরা শিক্ষার স্বপ্ন থেকে সরে দাঁড়ান, তাঁদের জন্যও এটি এক অনুসরণীয় উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শেফালী বেগম ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৪.২১ পেয়েছেন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১১ মাস বয়সে ১৯৭৫ সালে শেফালী বেগমের বাবা দবির উদ্দিন মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও অন্যান্য খবর ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও অন্যান্য খবর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্... জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার লালবাগে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা লালবাগে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
advertisement

ভাঙচুর পরিহার করে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভাঙচুর ও আন্দোলন বন্ধ রেখে পোশাকশ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও অন্যান্য খবর

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও অন্যান্য খবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। তাহসিফের সঙ্গে ফুটেজে দেখা তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত
শওকত আজিজ রাসেল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড পাওয়া পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক মো. আবদুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন শওকত।

পরে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁর পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন। একই সঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়।

পরে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ ৮ জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের আরেক ছে আশফাক আজিজ রুবেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন