advertisement

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ সরকারি নির্দেশনায় প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানির সীমা নির্ধারণ করা আছে। জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালাও নেই করপোরেশনের।অনুসন্ধানে দেখা গেছে, বাড়তি বরাদ্দের তেল বিক্রি করে দেন চালকদের একাংশ।

কর্মকর্তাদের কেউ কেউ তা জেনেও নীরব থাকেন বলে অভিযোগ আছে। তাঁদের কেউ কেউ দাপ্তরিক কাজের বাইরে নিজেদের ও পরিবারের প্রয়োজনে চালকসহ গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সেও কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্য পাওয়া গেছে।করপোরেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বছরের পর বছর এভাবেই চলছে জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম।করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন।

প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার জ্বালানি এবং নথিতে থাকা সর্বোচ্চ দর ধরে হিসাব করলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে বলে হিসাব পাওয়া গেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহনে জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা ও অতিরিক্ত তেল ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সংস্থায় নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নতুন পে স্কেলে, প্রজ্ঞাপন জারি তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির আইইডিসিআর পরিচালকের ওপর কারা হামলা করেছে? আইইডিসিআর পরিচালকের ওপর কারা হামলা করেছে? সেজেগুজে এসে প্রথমবার ভোট দিলেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে সেজেগুজে এসে প্রথমবার ভোট দিলেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের
advertisement

পটিয়ায় ১৮ মামলার আসামি ডাকাত দলের সদস্য গ্রেফতার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল হামিদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া, বোয়ালখালী ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট ও বাকলিয়া থানায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহীর পথে পথে চিরকুট’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে চলচ্চিত্র ‘চিরকুট’। ১৬ অক্টোবর মুক্তির শুরু থেকেই ব্যতিক্রমী....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন