advertisement

ফাঁদে পা না দিতে বাংলাদেশিদের সতর্ক করলো মিশর দূতাবাস

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করেছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ও পরিচয় ব্যবহার করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিসেম্বরে কোনো আপার আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি ডিসেম্বরে কোনো আপার আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের হবিগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ২ হবিগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ২ কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল জীবনের আলো কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল জীবনের আলো রাতের অন্ধকারে যুবলীগের মশাল মিছিল! রাতের অন্ধকারে যুবলীগের মশাল মিছিল!
advertisement

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন জ্বলছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।‎এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। রাত একটার পর টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বলেন, আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআইয়ের সহায়তায় সিইও সেজে ১৩ লাখ ডলার জালিয়াতি, ইসরায়েলিসহ গ্রেপ্তার ৩

এআইয়ের সহায়তায় সিইও সেজে ১৩ লাখ ডলার জালিয়াতি, ইসরায়েলিসহ গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি: রয়টার্স
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইউরোপে গ্রেপ্তার হয়েছেন তাঁরা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ইসরায়েলের নাগরিক।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও ইউএস অ্যাটর্নি অফিসের (ইউএসএও) সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের প্রকাশ করা নথি থেকে বৃহস্পতিবার এ খবর জানা গেছে।অভিযুক্তরা হলেন—ইসরায়েলের নাগরিক শ্যারন হাজান ও গাই শিতরিত। শিতরিতের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

অন্যজন হলেন তাঁদের সহযোগী এবং স্পেন ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক জ্যাকব সোয়াল।এ নজনের বিরুদ্ধে জালিয়াতি, মানি লন্ডারিং ও পরিচয় চুরির মতো একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।ইউএসএও জানায়, অভিযুক্ত তিনজন বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা, অভিযোগ রাশিয়ার দিকে

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা, অভিযোগ রাশিয়ার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, সাইবার হামলার শিকার হয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকারেরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

তবে আন্তোনিও তাজানি জানান, হ্যাকারেরা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে।ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন