advertisement

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
স্থপতি রফিক আজমের তুলিতে ধরা পড়েছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দ্রুত রেখার টানে আঁকা নৌকার সারি থেমে আছে নদীর তীরে। আরও আছে পুরান ঢাকার দরদালান। দূর থেকে দেখা মসজিদের মিনার-গম্বুজ। জলরঙের আলো-আঁধারির রহস্যময়তা। এসবের পাশেই আছে আধুনিক স্থাপত্যের আলোকচিত্র ও স্থাপত্যের মডেল। সব মিলিয়ে উঠে এসেছে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার কাব্যময়তা।

এসব নিয়েই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে চলছে স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’।গত শুক্রবার ছুটির দিনের বিকেলে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস ও স্থপতি জালাল আহমেদ। স্থপতি রফিক আজম তুলে ধরেন তাঁর শিল্পভাবনা।

প্রদর্শনীটি কিউরেট করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্‌বুবুর রহমান ও তাইয়্যেবা বেগম লিপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশের ভেতরে-বাইরে যেকোনো 
ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪ নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪ ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত
advertisement

যার চোখে তিনি ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি বাঁশির সুর যেমন মানুষকে মুগ্ধ করে, জাগিয়ে তোলে নতুন কোনো স্বপ্নের আকাঙ্ক্ষা, তেমনই একটি নেতৃত্বকে ঘিরেও তৈরি হয় প্রত্যাশা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

দেশের ভেতরে-বাইরে যেকোনো 
ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি শোভাযাত্রা বের করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। গতকাল বেলা সাড়ে তিনটায় রাজধানীর কাকরাইল এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছে বিএনপি।দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না।

একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই।’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান এ কথা বলেন।এ সময় বিএনপির চেয়ারম্যান নেতা-কর্মীদের কাছে সমর্থন চেয়ে জানতে চান, ‘আপনারা কি আমাদের সাথে আছেন?’ তখন নেতা-কর্মী ও সমর্থকেরা সমস্বরে ‘আছি’ বলে করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র—তা দেশের ভেতরে হোক, দেশের বাইরে হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব।

কোনো ষড়যন্ত্র করে মানুষকে দমিয়ে রাখতে পারবে না।’প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেপাল ট্র্যাজেডি: নিহতদের পরিবারের পাশে মালয়েশিয়া

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পেরকেসো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন