advertisement

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা নাহুয়েল মলিনা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছিল হাতাহাতি। সেই ঘটনার রেশ এখনো টানতে হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে।তবে শাস্তির বোঝা কিছুটা কমেছে মলিনার।

ফিফার আপিল চেম্বার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আপিল গ্রহণ করে এই রোমা রাইটব্যাকের নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে। একই সঙ্গে জরিমানাও কমানো হয়েছে। তবে পারেদেসের শাস্তি কমেনি।শুক্রবার রাতে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে ফিফার আপিল চেম্বার।

তবে পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি
advertisement

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৬

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত

‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত
শাহরুখ খান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যেই গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ছয় কোটি। তবে প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে উঠেছে সুর নকলের অভিযোগ। এক শ্রোতার দাবি, গানটির সুরের সঙ্গে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল রয়েছে।

বিষয়টি নিয়ে মৌসুমী ভৌমিককে সামাজিক মাধ্যমে ট্যাগও করেন ওই শ্রোতা; কিন্তু অভিযোগের জবাবে মৌসুমী যা বলেছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।‘তু মিল যায়ে’ গানে শাহরুখ ও দীপিকা।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৌসুমী ভৌমিকের এক ভক্ত সামাজিক মাধ্যমে ‘তু মিল যায়ে’ গানের সুরের সঙ্গে তাঁর ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের মিল খুঁজে পাওয়ার কথা জানান। পোস্টে মৌসুমীকে ট্যাগ করে বিষয়টি তাঁর নজরেও আনেন।

জবাবে সুর চুরির অভিযোগকে সরাসরি সমর্থন না করে নিজের সংগীতভাবনা ও সুরের উৎস নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই শিল্পী।মৌসুমী ভৌমিক লেখেন, ‘তুমি আমায় জানাতে চেয়েছ বলেই নিশ্চয়ই ট্যাগ করেছ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন