বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনা থামেনি। মাঠের ফুটবল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আর্জেন্টিনা–স্পেনের খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছিল হাতাহাতি। সেই ঘটনার রেশ এখনো টানতে হচ্ছে আর্জেন্টিনার দুই ফুটবলার নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে।তবে শাস্তির বোঝা কিছুটা কমেছে মলিনার।
ফিফার আপিল চেম্বার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আপিল গ্রহণ করে এই রোমা রাইটব্যাকের নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে। একই সঙ্গে জরিমানাও কমানো হয়েছে। তবে পারেদেসের শাস্তি কমেনি।শুক্রবার রাতে এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে ফিফার আপিল চেম্বার।
তবে পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো