রোচনা মজুমদারের আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা ভাষা, আত্মপরিচয় ও একটি জাতি হয়ে ওঠার ইতিহাস। অধিকৃত ভূখণ্ড থেকে স্বীকৃত স্বদেশ হয়ে উঠতে কত জাতিকে কত জীবন, কত প্রজন্মকে কত সংগ্রাম করতে হয়েছে। আমরাও তার ব্যতিক্রম নই।একটি ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করা যায় এক দিনে। কিন্তু একটি জাতির আত্মপরিচয় এক দিনে তৈরি হয় না। কখনো কখনো তার জন্য লেগে যায় শতাব্দী।
মানচিত্রে একটি সীমারেখা টেনে দেওয়া সহজ, কিন্তু মানুষের মনে ‘আমরা’ আর ‘ওরা’র সীমারেখা তৈরি হয় অনেক ধীরে, আর সেটি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি, ধর্ম, সাহিত্য ও ইতিহাসের দীর্ঘ অভিজ্ঞতার ভেতর দিয়ে। এটি মূলত সেই ধীর জন্মের ইতিহাসের বই।আবুল মনসুর আহমদকে নিয়ে এটি কোনো প্রথাগত বই নয়। বরং তাঁর চিন্তার ভেতর দিয়ে পূর্ব বাংলাকে দেখার একটি বুদ্ধিবৃত্তিক প্রয়াস।
প্রকৃতপক্ষে বইটির কেন্দ্রীয় অনুসন্ধান, কীভাবে ‘বাংলা’ থেকে ‘পূর্ব বাংলা’ একটি স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক সত্তা হয়ে উঠল।
সূত্র: প্রথম আলো

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি
মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির কাতলা
অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলার অভিযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন