পাখি পোষা মোহাম্মদ আলীর ছোটবেলার শখ। গত দুই বছরে সেই শখের পাখিগুলো নিয়েই গড়ে তুলেছেন ছোট্ট একটি খামার। সকালে পাখিদের খাবার দিয়ে বেরিয়ে যান বাজারে। আড়ত থেকে মাছ কিনে বসেন খুচরা বাজারে। আট বছর ধরে এভাবে মাছের ব্যবসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন। এবার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) শেষ করেছেন। তাঁর পছন্দ শিক্ষকতা। সরকারি বা বেসরকারি, যা-ই হোক, পেশা হিসেবে শিক্ষকতাই বেছে নিতে চান।
মফস্সলের এক অসচ্ছল পরিবার থেকে সেই লক্ষ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদ আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাড়িয়া গ্রামে। ২৬ অক্টোবর বানেশ্বর বাজারের মাছহাটায় গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। ক্রেতার সঙ্গে দরদাম আর বেচাকেনার ফাঁকে জানালেন, সেদিন দুটি আড়ত থেকে মোট ১৩ হাজার টাকার মাছ কিনেছিলেন। দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। ৫০০ টাকা খাজনা দেওয়ার পর সেদিন তাঁর আয় দাঁড়াল প্রায় দেড় হাজার টাকা।
বিক্রি সবচেয়ে বেশি হয় শুক্রবার।
সূত্র: প্রথম আলো

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি
মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির কাতলা
যে আয়নায় আজও আমাদের মুখ দেখা যায়
অভিবাসী পরিবার থেকে লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র হওয়া কে এই নিত্যা রামন
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন