২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের (খাতা চ্যালেঞ্জ) আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬)। অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।গত ৩১ অক্টোবর ২০২৬ এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
অনেক শিক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী হয়তো ফল পাননি।এর আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মও জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।
আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে— ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
সূত্র: প্রথম আলো

১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত
দিনে ৮০০ টাকার কমে সংসার চলে না
সাগরপাড়ে কাশফুল
কেমব্রিজের পরীক্ষায় সাহিল ওয়াজির মামুনের সাফল্য, চার বিষয়ে এ-সহ গণিতে ১০০ শতাংশ নম্ব...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন