advertisement

যে চার শহীদের নামে কোস্ট গার্ডের চার জাহাজের নাম

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। যার মধ্যে একটি জাহাজে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হিলি দিয়ে আমদানি-রফতানি বন্ধ হিলি দিয়ে আমদানি-রফতানি বন্ধ ফাইনালের মারামারির ঘটনায় আপিলের দুইরকম সিদ্ধান্ত ফিফার ফাইনালের মারামারির ঘটনায় আপিলের দুইরকম সিদ্ধান্ত ফিফার বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ বাজার মূলধন কমলো ৯২৩ কোটি টাকা, লেনদেন বাড়লো ১৭ শতাংশ ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩ ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তার বিষয়ে আমি কিছু বলব না: সুকান্ত মজুমদার বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তার বিষয়ে আমি কিছু বলব না: সুকান্ত মজুমদার
advertisement

পুরো বলিউড ভেঙে পড়েছে মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে, দেখুন ঝলমলে তারকাদের সেরা ২০টি ফ্যাশন মুহূর্ত

পুরো বলিউড ভেঙে পড়েছে মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে, দেখুন ঝলমলে তারকাদের সেরা ২০টি ফ্যাশন মুহূর্ত
এই পার্টির সবচেয়ে বড় হাইলাইট বহু বছর পর লাল টুকটুকে শাড়ি আর কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের রোমান্টিক উপস্থিতি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যে কোনও উৎসবেই বলিউডে বসে তারার মেলা। তবে এবার বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে যেন পুরো বলিউড ভেঙে পড়েছে। অনেকটা যেন সেই ফারাহ খানের স্মরণীয় সিনেমা ওম শান্তি ওম-এর তারকাখচিত গানের দৃশ্যের মতো। একের পর এক দেখা দিয়েছেন বলিউডের নামী ও নতুন তারকারা এ রাতে।

সেই সঙ্গে এই আয়োজনে উপস্থিত ঝলমলে তারকাদের সেরা যত ফ্যাশন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।এই পার্টির সবচেয়ে বড় হাইলাইট বহু বছর পর লাল টুকটুকে শাড়ি আর কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের রোমান্টিক উপস্থিতি জুটি বেঁধে এসেছেন বলিউডের পাওয়ার কাপল কারিনা কাপুর ও সাইফ আলী খান।

কারিনার রূপালি সিকুইন শাড়ি-হলটার ব্লাউজ আর সাইফের কালো কুর্তা আর স্টাইলিশ গোঁফ নজর কেড়েছে কালো-সোনালি ডুরে ডিজাইনের সিকুইন টপ ও স্কার্টের সঙ্গে ম্যাচিং স্টোলে মুগ্ধ করেছেন জাহ্নবী কাপুর অফ দ্য শোল্ডার ঝলমলে অ্যান্টিক গোল্ডেন লেহেঙ্গায় সুহানা কাপুর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, এক বাংলাদেশি আহত হওয়ার খবর

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, এক বাংলাদেশি আহত হওয়ার খবর
বাংলাদেশ-ভারত সীমান্ত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সোনা পাচারের চেষ্টাকালে গুলিবিদ্ধ হন জীবননগরের হরিহরনগর গ্রামের মনিরুল।

পরে তাঁকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি যাচাই করছে বিজিবি।বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিজিবি খোঁজখবর নিচ্ছে।বিজিবির এই কর্মকর্তা বলেন, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইবনে জাদআনের ঘর: ‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়

ইবনে জাদআনের ঘর: ‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘ইবনে জাদআনের ঘরে একটি চুক্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম।’ (বুখারি, আত-তারিখুল কাবির, ২/২৮৬, দাইরাতুল মাআরিফ আল-উসমানিয়া, হায়দরাবাদ, ১৯৪১)আসুন, নবীজীবনের সঙ্গে পরিচিত ‘ইবনে জাদআনের ঘরে’র সন্ধানে শুরুতে আমরা ঘরের মালিক ইবনে জাদআন সম্পর্কে জেনে নিই।কে ইবনে জাদআন তাঁর নাম আবদুল্লাহ ইবনে জাদআন ইবনে আত-তায়মি আল-কুরাশি আল-কিনানি।

তিনি কোরাইশের অন্যতম নেতা এবং কায়েস আইলানের বিরুদ্ধে ‘ফিজার যুদ্ধে’ বনু কিনানার সব গোত্রের একক নেতা ছিলেন। উদারতা ও অতিথি আপ্যায়নের জন্য তিনি ব্যাপক পরিচিত ছিলেন।বলা হয়ে থাকে, ‘প্রাথমিক জীবনে তিনি দরিদ্র ছিলেন; কেউ তাঁকে চিনত না। কিন্তু যৌবনে অনেক সম্পদের মালিক হন।

সিরিয়া অভিমুখে বাণিজ্য কাফেলা পরিচালনা করার কথা যেমন ইতিহাসে আছে, তেমনি মক্কার কোনো এক পাহাড়ের গুহায় জুরহুমের পরিত্যক্ত গোপন সম্পদের সন্ধান পাওয়ার রসাত্মক গল্পও আছে।’ (আহমাদ ইবনে ওমর, রাইয়ুল আতিস ওয়া উনসুল ওয়াহিশ ফি শাজারাতি কুরাইশ, দারুল কুতুব আল-মিসরিয়া, কায়রো)বাইহাকি, আস-সুনানুল কুবরা, হাদিস: ১২১১০আমি আবদুল্লাহ ইবনে জাদআনের ঘরে একটি অঙ্গীকারনামায় উপস্থিত থেকেছি; এ চুক্তির বিপক্ষে আমাকে যদি লাল বর্ণের উটও কেউ পুরস্কার প্রদান করত, তবু আমি তা পছন্দ করতাম না; যদি ইসলামের মাঝেও এমনটিতে আমাকে আহ্বান করা হয়, তাতে আমি অবশ্যই সাড়া দেব।কোথায় সেই ঘর আবদুল্লাহ ইবনে জাদআন আত্মীয় সম্পর্কের দিক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন