রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীরা।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার পর থেকে কলেজের সামনের দুই পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং সারা দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তবে কোনো শিক্ষার্থী নাম–পরিচয়সহ বক্তব্য দিতে রাজি হননি।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজের সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন।
এ সময় তাঁরা অধ্যক্ষের পদত্যাগসহ কয়েকটি দাবিতে নানান স্লোগান দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা
দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?
বাড়িতে সারের মজুত, রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
উত্তরায় লাইভ ভিডিও নিয়ে যা হচ্ছে, কেউ কেউ বাংলাদেশকে বলছেন নয়াদিল্লি
‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন