জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা।
নজরুলবর্ষ উপলক্ষে ৫ নভেম্বর মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তির উন্মেষ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। রংতুলির আঁচড়ে শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও ভাবনার বহিঃপ্রকাশ ঘটে।
প্রতিযোগিতা শেষে নির্বাচিত ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণ করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার।
সূত্র: প্রথম আলো

বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ নিন
ভুলে অজু ছাড়া নামাজ পড়লে করণীয় কী
বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও
বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও
চাটমোহরের চাঁইয়ের হাট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন