গরুর দুধ পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। তবে এটি কি সবার জন্য সমান উপকারী? হাড়ের স্বাস্থ্য থেকে ক্যানসারের ঝুঁকি—দুধ পানের উপকারিতা ও সম্ভাব্য ক্ষতি নিয়ে নানা গবেষণা ও বিতর্ক রয়েছে।গরুর দুধ একসময় ‘আদর্শ খাবার’ বা ‘সম্পূর্ণ খাবার’ হিসেবে পরিচিত ছিল। কারণ, এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, রিবোফ্লাভিন, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
শিশুদের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং পুষ্টির ঘাটতি পূরণে দীর্ঘদিন ধরে দুধ পানের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দুধকে সবার জন্য সম্পূর্ণ আদর্শ বা সম্পূর্ণ ক্ষতিকর—কোনোটিই বলা যায় না। এটি নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জিনগত বৈশিষ্ট্য ও খাদ্যাভ্যাসের ওপর।কারও ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের প্রোটিনে অ্যালার্জি থাকতে পারে। আবার কারও জন্য দুধ হতে পারে পুষ্টির ভালো উৎস।
গবেষণায় দুধ পানের সঙ্গে হাড় ভাঙার ঝুঁকির সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র: প্রথম আলো

বিনা রক্তপাতে যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’
অভিমান থেকে ছাদবাগান, এখন ছাদজুড়ে শতাধিক ফল ও ফুলের গাছ
এভাবে ঘরেই তৈরি করতে পারেন চুলের জন্য উপকারি তেল
রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন
আইফোনের পাশাপাশি নতুন মডেলের স্মার্টফোনে আগ্রহ ক্রেতাদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন