advertisement

রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প

রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
২০১১ সালের ৯ ফেব্রুয়ারি, আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসির দিকে তাকিয়ে রোনালদো। জেনেভায় অনুষ্ঠিত ম্যাচটি পর্তুগাল জিতেছিল ২–১ গোলে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে দুই দশকের বেশি সময় ধরে খেলা এই মহাতারকার অবসর–ক্ষণে দেখুন পর্তুগাল জার্সিতে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ১৫টি মুহূর্ত।ছবিটি ২০০৩ সালের ২৮ মার্চ, অনূর্ধ্ব–২১ পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের।

সে বছরই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৪ সালের ৩০ জুন, ইউরো সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে উদ্‌যাপন করছেন রোনালদো। পর্তুগাল জিতেছিল ২–১ গোলে। ২০০৬ সালের ১ জুলাই, জার্মানিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওয়েইন রুনিকে লাল কার্ড দেখান রেফারি। সে সময় থাম্বস আপ করতে দেখা যায় রোনালদোকে।

ম্যাচটি টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল২০০৭ সালের ১৭ নভেম্বর, ইউরো বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রোনালদো২০১১ সালের ৯ ফেব্রুয়ারি, আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসির দিকে তাকিয়ে রোনালদো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন রোনালদোর বিদায়ের নেপথ্যে কী রোনালদোর বিদায়ের নেপথ্যে কী
advertisement

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে

রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
২০১৬ সালে ইউরোজয়ী পর্তুগাল দলের অধিনায়ক ছিলেন রোনালদো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিছু বিদায় আসে একটু পরে, কিন্তু বিদায়ের আভাস মেলে অনেক আগেই। একটা মানুষ তখনো মাঠে নামেন, গোল করেন, জয়ের পর দুই হাত ছড়িয়ে উদ্‌যাপন করেন। গ্যালারি থেকে তাঁর নামে চিৎকার ওঠে। কিন্তু কোথাও একটা সময়ের শেষ হয়ে আসার শব্দ বাজতে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল-জীবনেও হয়তো সেই শব্দটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার নিজেই জানিয়ে দিলেন, জাতীয় দলের ৭ নম্বর জার্সিটা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।

একটা জার্সির সঙ্গে কত স্মৃতি জমা হতে পারে? কত আনন্দ, কত কান্না, কত অপেক্ষা! ২৩ বছর ধরে পর্তুগালের জার্সি গায়ে রোনালদো এসবের সব কটিই দেখেছেন। কিশোর বয়সে যে ছেলেটি জাতীয় দলে এসেছিলেন, তিনি একদিন হয়ে উঠেছেন দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। তাঁর পায়ের জাদুতে পর্তুগাল যেমন আনন্দে ভেসেছে, তেমনি তাঁর চোখের জলও দেখেছে পুরো বিশ্ব। ২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী রোনালদোর।

তখনো তিনি ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ওঠেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে লোডশেডিংয়ের কারণে টিফিনের পর বিদ্যালয় ছুটি দেন প্রধান শিক্ষক।

এ সময় বিদ্যালয়ের চারতলায় শ্রেণিকক্ষের সামনে করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে।

ভিডিওটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নজরে এলে তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর হককে বিষয়টি জানান।প্রধান শিক্ষক জিয়াউর হক বলেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে বিষয়টি জানান এবং ভিডিও দেখান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন

বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন