চীনের কাছ থেকে ১ লাখ ডলারের দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল।
ক্লাসরুম দুটিতে কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী রয়েছে।আজ বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাসরুম দুটি উদ্বোধন করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘লাইটিং আপ দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে দুই দেশের দুই মন্ত্রী স্মার্ট ক্লাসরুম দুটি ঘুরে দেখেন।
সূত্র: প্রথম আলো

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী
সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন
নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলে...
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন