কেউ কথা দিয়ে কথা রাখেনি। কোনো সম্পর্ক ভেঙে গেছে কিংবা অতীতের কোনো ঘটনা গভীরভাবে আঘাত করেছে। সময়ের সঙ্গে জীবন এগিয়ে গেলেও মনের ভেতর সেই কষ্টের ভার যেন রয়েই গেছে। নতুন সম্পর্কেও পুরোনো ভয় তাড়া করে, সামান্য ঘটনায় ফিরে আসে অভিমান আর অনিশ্চয়তা। অজান্তেই অতীত হয়ে ওঠে বর্তমানের বাধা। মনের ভেতর জমে থাকা এই কষ্ট, ভয় ও অমীমাংসিত অনুভূতিকে বলা হয় ‘ইমোশনাল ব্যাগেজ’ বা আবেগের বোঝা। কীভাবে এই বোঝা হালকা করে স্বাভাবিক জীবনে ফিরবেন?
জেনে নিন ছয়টি উপায়অতীতের ভুলগুলো মেনে নিন, নিজেকে ক্ষমা করতে শিখুন১. কষ্টের কারণ খুঁজে বের করুনকারও কথা বা আচরণে কেন আপনার মন খারাপ হচ্ছে, তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে অনুভূতিগুলো ধাপে ধাপে লিখে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, বর্তমানের ঘটনাটিই কি কষ্টের কারণ, নাকি অতীতের কোনো অভিজ্ঞতা সেই অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে?
কষ্টের কারণ বুঝতে পারলে আবেগ সামলানো সহজ হতে পারে।২. নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন ‘আমাকে কেউ বোঝে না’ কিংবা ‘সবকিছুই খারাপ হবে’, এমন চিন্তা মাথায় এলে নিজেকে প্রশ্ন করুন, সত্যিই কি এর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে?
সূত্র: প্রথম আলো

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন
‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে
আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হ...
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
দ্য ভিজিট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন