advertisement

পাহাড়ের কোলে নবান্নের আমেজ

পাহাড়ের কোলে নবান্নের আমেজ
বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ-সোনালি বিছানা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ-সোনালি বিছানাসবুজ পাহাড়ের কোলে পাকতে শুরু করেছে আমন ধান ধানখেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রাকোথাও কোথাও শুরু হয়েছে আমন ধান কাটা পাহাড়, ধান কাটা আর পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে নবান্নের আগমনী বার্তা বাড়ির পাশের ধানখেত ঘিরে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসআমন ধানের খেতে নেমেছে হেমন্তের সোনালি বিকেল নবান্নের আগমনী আবহে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপাহাড়ের কোলে সোনালি ধানখেত, বিকেলে পড়েছে হালকা কুয়াশার চাদর ধানখেতের পাশে দোলনায় দুলছে এক শিশু

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’ পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’ চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠান... ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন ওয়াইল্ড কার্ডে এসে বিগ বসের ঘরে আলোচনায় রাজবীর দে, কে এই সেনসেশন স্যরি বললে বড়রা ছোট হয়ে যায় না স্যরি বললে বড়রা ছোট হয়ে যায় না
advertisement

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা চলছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা চলছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী

এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী
যে তরুণেরা ‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতা প্রমাণ কর’ বলে রাজপথে নেমেছিলেন, সব যোগ্যতা প্রমাণের পরও যদি তাঁরা রাষ্ট্রীয় বঞ্চনার শিকার হন, তাহলে বৈষম্যটা কমল কোথায়?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতা প্রমাণ কর’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক তরুণ। ছবিটা চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের। ছবির নিচে লেখাটা শুরু হয়েছে, ‘এই মুহূর্তে আমি রাষ্ট্রের শীর্ষ অপরাধীদের মধ্যে একজন।’পোস্টটি অর্ঘ্য প্রতিম ঘোষ নামের একজন তরুণ চিকিৎসকের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন শেষ করেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ইন্টার্ন শেষ করার আগেই ৪৮তম বিশেষ বিসিএসে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।

প্রথম কর্মজীবনে নিজের উপজেলা বা আশপাশে কোথাও পোস্টিং হবে, মনে মনে সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু ভেরিফিকেশন রিপোর্ট নেতিবাচক আসায় চূড়ান্ত গেজেটে তাঁর নাম আসেনি।

উপজেলা পর্যায়ের কোনো হাসপাতালে দেশের গরিব, প্রান্তিক লোকদের যখন তাঁর চিকিৎসা দেওয়ার কথা, সেই সময়টা এখন তাঁকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়, কাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছোটাছুটি করতে হচ্ছে।এসআইদের অব্যাহতি, ভেরিফিকেশন ও বাজে সংস্কৃতিতরুণ এই চিকিৎসকের ফেসবুকে ঢুকলে যে কেউ ইন্টার্নরত অবস্থায় রোগী ও সহকর্মীদের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও দেখতে পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামসুর রহমানের গড়া বিনোদন কেন্দ্রে খেলাধূলায় মেতেছে শিশুরা। গত ১৬ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাঁচার ভেতরে কুমির, সিংহসহ নানা ধরনের পশুর প্রতিকৃতি। কে কোন পশুর নাম আগে বলতে পারে, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। শিশুদের আরেকটি দলকে শেখানো হচ্ছে কোন ফুলের কী নাম। যাঁকে কেন্দ্র করে শিশুদের জটলা, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। পাঁচ বছর আগে অবসর নিলেও শিশুদের পড়ানো আর তাদের সঙ্গে থাকার অভ্যাস ছাড়তে পারেননি তিনি। শামসুর রহমানের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের ধন্টিপাড়ায়।

স্থানীয় চাঁচাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ২০২১ সালে অবসরে যাওয়ার পর নিজের পেনশনের টাকা দিয়ে বাড়ির আঙিনায় শিশুপার্কের আদলে গড়ে তুলেছেন ‘প্রকৃতির পাঠশালা’। তবে স্থানীয় মানুষের কাছে এটি শিশুপার্ক বা বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। পৈতৃক সূত্রে পাওয়া নিজের ৯০ শতাংশ জমিতে এই শিশুপার্ক (বিনোদনকেন্দ্র) করতে গিয়ে দেখলেন পেনশনের টাকাতেও কুলাচ্ছে না। ৯০ শতাংশ জমির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা।

পরে ধান বিক্রি এবং বাগানের আম বিক্রির টাকাও খরচ করতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন