advertisement

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ঢাকা, ৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তরঙ্গের (স্পেকট্রাম) দাম সাশ্রয়ী ও যৌক্তিক হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে। এতে একদিকে যেমন মোবাইল ইন্টারনেটের সেবার মান উন্নত হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতির গতিও বাড়বে। তাই তরঙ্গকে সরকারের রাজস্ব আয়ের উৎস হিসেবে না দেখে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ভিওন বোর্ড প্রেস মিট অনুষ্ঠানে এ কথা বলেন তাঁরা। প্রথমবারের মতো বাংলাদেশে বোর্ড সভা করেছে ভিওন। এ উপলক্ষেই প্রতিষ্ঠানটির বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, কাজাখস্তান ও রাশিয়ার মতো ডিজিটালাইজেশনে এগিয়ে থাকা দেশগুলো তরঙ্গ ব্যবহারে খুব সামান্য খরচ নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না
advertisement

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সমন জারির জন্য মামলার বাদীর কাছে ঘুস দাবি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে তৃতীয় ব্যক্তিকে দিয়ে সমন জারির কাজ করানোর অভিযোগে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের এক জারিকারককে সাময়িক বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো

শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো
গ্রামীণফোনের পক্ষে ফুল নিয়ে আসেন হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী। প্রথম আলোর পক্ষে ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তা গ্রহণ করেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো তার যাত্রা শুরুর ২৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।বিভিন্ন করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের প্রতিনিধিরা প্রথম আলো কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান।

তাঁদের মধ্যে ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও করপোরেট কমিউনিকেশন ম্যানেজার শেরোজ ইসলাম; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল; বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস; আবুল খায়ের গ্রুপের হেড অব মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন রাফে সাদনান আদেল; ক্রাউন সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলুর রহমান; ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, এসিআই পিএলসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) মাহদি হাসান খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্পনসরশিপ অ্যান্ড সিএসআরের ডেপুটি ম্যানেজার সাকিব হাসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।শুভেচ্ছা জানাতে আরও আসেন নাভানা গ্রুপের কোম্পানি সেক্রেটারি লরেন্স শ্যামল মল্লিক, শান্তা ফাইন্যান্সিয়াল মার্কেট লিমিটেড...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন