সাফ চ্যাম্পিয়নশিপে এবার সবচেয়ে শক্তিশালী দল কোনটি? ভারতের কোচ নওশাদ মুসার উত্তর, বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে তাঁর কোনো সংশয় নেই। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আশাও করছেন। তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের লক্ষ্য নিয়ে কোনো দ্বিধা নেই ভারতীয় কোচের। ভারত ঢাকায় এসেছে দশম শিরোপা জিততেই।সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে ভারত জাতীয় ফুটবল দল।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রশংসা করেন নওশাদ। তাঁর চোখে, এবারের টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। ভারতীয় কোচ বলেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। আশা করি, ফাইনালে তাদের মুখোমুখি হব।’নওশাদ বাংলাদেশকে এগিয়ে রাখলেও শিরোপার লড়াইয়ে ভারতকে পিছিয়ে রাখার সুযোগ নেই। নয়বারের চ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখতে চায়।
যদিও সেই অভিযানে এবার তাদের ভরসা মূলত তরুণদের ওপর।
সূত্র: প্রথম আলো

১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার
বিদেশি ফুটবলারদের নিয়ে যা বললেন জামাল
নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি
তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ
মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন