advertisement

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
আবদুল আল-সাইয়েদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদের নির্বাচনী তহবিলে এক দিনেই রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়েছে। গত রোববার তারই দলের কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে ওই আসনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ার পর এ ঘটনা ঘটে।নির্বাচনের ঠিক দুই দিন আগে আবদুল আল-সাইয়েদের প্রচার শিবির এক দিনেই ২৪ লাখ ডলার সংগ্রহ করেছে।

দলটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি তাঁদের প্রচারণার ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় তহবিল সংগ্রহের রেকর্ড।আবদুল আল-সাইয়েদের নির্বাচনী প্রচারের মুখপাত্র কোল ওজনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের এই ঘটনা মিশিগানের মানুষের মাঝে আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনারই প্রমাণ।

একই সঙ্গে এটি বছরের পর বছর ধরে মিশিগানকে পিছিয়ে রাখা পুরোনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা।’প্রচার শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এদিন ৬৫ হাজারেরও বেশি মানুষ আল–সাইয়েদের নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
advertisement

পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আটক

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে আটক করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক বিচার আদালত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে এ মামলা করেছিল। আইসিজে জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।

এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা।মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।রোহিঙ্গা শরণার্থীরা ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোন চরিত্রের জন্য কপাল বড় করেছিলেন বাসার?

কোন চরিত্রের জন্য কপাল বড় করেছিলেন বাসার?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kon-critrer-jnz-kpal-br-krechilen-basar

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন