advertisement

দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’

দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম।

পরে কমিটির সব সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমি... গার্মেন্টসকর্মী তৌফিককে কারা হত্যা করেছে, যা বললেন রাশেদ খাঁন গার্মেন্টসকর্মী তৌফিককে কারা হত্যা করেছে, যা বললেন রাশেদ খাঁন যে শর্তে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে’ ফিরবেন জনি ডেপ যে শর্তে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে’ ফিরবেন জনি ডেপ এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণের সময় হামলার শিকার তৌফিকের মৃত্যু
advertisement

কত টাকার সম্পদ থাকলে আয়কর রিটার্নে দেখাতে হবে

কত টাকার সম্পদ থাকলে আয়কর রিটার্নে দেখাতে হবে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kt-takar-smpd-thakle-azkr-ritarne-dekhate-hbe

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর

দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প

এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প
ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে বৈঠকের জন্য আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র, ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষের পর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে টাকা দেওয়ার বিষয়ে বিবি (বেনিয়ামিন) নেতানিয়াহু এবং আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে এক বছরে ৪০০ কোটি ডলার দিই।

আমরা কয়েক মাস আগেই চুক্তি করেছি যে আমরা এটি বন্ধ করে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এতে তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা এখন খুব সফল একটি দেশ হয়ে উঠেছে। তাদের এই টাকার দরকার নেই। আর আমরাও ইসরায়েলকে আর টাকা দেব না।’ট্রাম্প বলেন, ‘কাজেই এটা শুধুই অর্থের অপচয়। কারণ, আমরা আগেই একমত হয়েছি যে এই বছরের শেষ থেকে আমরা ইসরায়েলকে আর টাকা দিচ্ছি না।’মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের প্রয়োজন হলে আমরা ইসরায়েলকে সাহায্য করব।

তারা একটি দারুণ মিত্রদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন