advertisement

মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা

মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা
মণিপুরের রাজধানীতে উপজাতীয় কয়েকটি গোষ্ঠীর সমাবেশ ঘিরে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান। ৩১ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে পৃথক সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। গত শনিবার রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানায়, ননে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি উপজাতি সম্প্রদায়ের তিনজন পুরুষ নিহত হয়েছেন।

পুলিশের আরেক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ একই সম্প্রদায়ের অন্য দুই ব্যক্তির মৃতদেহ গতকাল রোববার সকালে নিরাপত্তাকর্মীদের তল্লাশি অভিযানের পর কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়।শীর্ষস্থানীয় কুকি উপজাতি সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

তারা এই ঘটনাকে নিজেদের মাতৃভূমিতে সরাসরি প্ররোচনাহীন আক্রমণ বলে বর্ণনা করেছে।মণিপুরের রাজধানী ইম্ফল এবং রাজ্যের অন্যান্য এলাকায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে শত শত মানুষের উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তু... সিডনিতে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সিডনিতে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস
advertisement

কিশোর ফুটবলারদের ২৫ লাখ টাকা পুরস্কার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিয়ে ১৮৯টি দেশের মধ্যে ১৩০তম হওয়া বাংলাদেশ দল পেয়েছে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি, রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে জিএমপি কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।৬ এসপিকে বদলিআরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জেলার এসপি মেনহাজুল আলমকে নীলফামারীতে, এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জে, জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এস...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি

বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/biswkap-futbler-5-mzac-zegulo-niye-bitrk-ajoo-thameni

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন