ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভা সফল না ব্যর্থ, বিরোধীদের দাবি অনুযায়ী ভিড় আসল না নকল, তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের শাসক দল বিজেপি ভিড় নিয়ে প্রশ্নই শুধু তোলেনি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, নকল ভিড় দেখাতে কংগ্রেস নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়েছে।
কিন্তু তাও সেটি নাকি তারা ঠিকমতো করতে পারেনি।রিজিজু এই দাবি জানিয়ে কংগ্রেস নেতাদের পাঠানো জমায়েতের ছবি দেখিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভিড় দেখাতে এআইয়ের ব্যবহারটাও তারা ঠিকঠাক করতে পারেনি।শুধু রিজিজুই নন, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও ভিড়ের দাবি নিয়ে মুখ খুলেছেন। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস বলেছিল ১০ লাখ লোক আনবে।
অথচ এসেছে বড়জোর ২৮ হাজার।বিজেপি মুখপাত্র তাঁর দাবির সমর্থনে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছেন, যেটিতে দেখা যাচ্ছে, সাদা কাপড়ে মোড়া কয়েক শ চেয়ার খালি পড়ে রয়েছে।
সূত্র: প্রথম আলো

সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার
সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী
নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তু...
সিডনিতে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন