এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন পরীক্ষার্থী।আজ শনিবার ২০২৬ সালের এ ফল প্রকাশ করা হয়। একই দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনএ বছর এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন।
তাঁদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।অন্যদিকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৮০ এবং ছাত্রী ৭০৬ জন।৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লাপাসে ঢাকার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড, অন্য কোন বোর্ডে কত
সূত্র: প্রথম আলো

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২
এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ
দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি
মশার লার্ভা নিয়ন্ত্রণে নতুন কৌশল, গাপ্পির চেয়ে কার্যকর দেশি ৩ মাছ
সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন