advertisement

দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা

দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা
সোনা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টানা দুই দফা বাড়ার পর আবার দুই দফা কমল সোনার দাম। আজ শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমেছে। নতুন এই দাম আজ শনিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে। আজ দাম কমানোর মধ্য দিয়ে এ নিয়ে টানা চার দিন দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। আজ রুপার দামও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা। এরপর গতকাল শুক্রবার কমানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। ফলে শুক্র ও শনিবার সোনার দাম কমল ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা; সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ সরকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
advertisement

শিক্ষকদের আন্তরিকতার অভাবে ফল বিপর্যয়: অভিভাবক ঐক্য ফোরাম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষকদের ‘একাগ্রতা’ ও শিক্ষার মানোন্নয়নে ‘আন্তরিকতার অভাবে’ এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে বলে দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম। পাশাপাশি শিক্ষার্থীদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০২৪ সালের লোকসভা নির্বাচন ‘অবৈধ’: রাহুল গান্ধী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫

গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ছেলের পড়াশোনার জন্য বরিশালের উজিরপুর থেকে ঢাকায় এসেছিলেন মা। সীমিত আয়ে সাবলেট বাসায় থেকে ছেলেকে পড়িয়েছেন। মায়ের সেই ত্যাগের প্রতিদান মিলেছে এইচএসসিতে। নটর ডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ জুবায়ের ইসলাম হামিদ।https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/gram-chere-dhakay-mayer-snggram-ntr-dem-theke-cheler-jipie-5

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন