মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলে নতুন নক্ষত্র জন্ম নেওয়ার প্রক্রিয়া এবং তার রাসায়নিক গঠন জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নীহারিকার ভেতরের ছবি তুলেছেন নাসার বিজ্ঞানীরা।
এসব ছবিতে কসমিক বা মহাজাগতিক কাঠামোর ভেতর নতুন নক্ষত্র জন্মের বিরল প্রক্রিয়া ধরা পড়েছে।বিজ্ঞানীদের তথ্যমতে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ‘এন১৫৯’ নামের নক্ষত্র গঠন করা একটি অঞ্চলের সন্ধান পাওয়া গেছে। পৃথিবী থেকে ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই অঞ্চলে কমলা রঙের আলো ছড়াচ্ছে। অঞ্চলটি অনেকটা অশান্ত কড়াইয়ের মতো, যেখানে ঘন গ্যাসের পিণ্ডের ভেতর নতুন নক্ষত্র তৈরি হচ্ছে।
মিল্কিওয়ে ছায়াপথের উপগ্রহ গ্যালাক্সির একটি হলো লার্জ ম্যাজেলানিক ক্লাউড বা এলএমসি।
সূত্র: প্রথম আলো

মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার' এটি সম্পূর্ণ ভুল ধারণা
১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়াগামী কর্মীদের দিতে হবে ৮ হাজার টাকা
এবার এইচএসসি পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেছে সবাই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন