advertisement

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ
ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী অন্তত ১৩৫টি মাছের প্রজাতি নদী থেকে পুরোপুরি হারিয়ে গেছে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এশিয়ার দীর্ঘতম ও বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজি। এটি তিব্বত মালভূমির তাঙ্গুলা পর্বতমালা থেকে শুরু হয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরের সঙ্গে মেশার আগে মধ্য ও পূর্ব চীনের প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।কোটি কোটি মানুষকে পানি ও জীবিকা দেওয়ার পাশাপাশি এই নদী ছিল অনেক অদ্ভুত ও সুন্দর জলজ প্রাণীর আবাসস্থল।

এর মধ্যে রয়েছে বাইজি ডলফিন, বিশাল আকৃতির চায়নিজ প্যাডলফিশ, চায়নিজ জায়ান্ট স্যালামান্ডার, ইয়াংজি ফিনলেস পোর্পোইস এবং চায়নিজ সাকারের মতো অনন্য সব বন্য প্রাণী।তবে কয়েক দশক ধরে নদীর পরিবেশ নষ্ট হওয়ার কারণে এই প্রাণীগুলোর অনেকগুলোই আজ বিলুপ্ত, প্রায় বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে।অতিরিক্ত মাছ ধরা, একের পর এক বাঁধ নির্মাণ, দূষণ, নদী খনন এবং নদীর আশপাশে জমি দখলের ফলে ১৯৫০ সাল থেকে ইয়াংজি নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।

নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় কিছু অসাধু জেলে মাছ ধরার জন্য বিদ্যুৎ বা ইলেকট্রোফিশিং, বিষের মতো ধ্বংসাত্মক উপায় বেছে নেয়।২১ শতকের শুরুতে দেখা যায়, ২০ শতকের প্রথমার্ধের তুলনায় নদীতে মাছের উৎপাদন কমে মাত্র ২৫ ভাগে নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ নিষেধাজ্ঞা শেষে ফিশারিঘাটে ফিরেছে ইলিশ প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে উঠছে পৃথিবী হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না
advertisement

টাঙ্গাইলে নদীতে মিলল আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাকে খুঁজতে যান। পরে রাতে সেখানে নদীতে তার ভাসমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিভিতে আজকের খেলা, ৩১ অক্টোবর ২০২৬

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্রিকেট মিরপুর টেস্ট চতুর্থ দিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯টা ৩০ মিনিট টি স্পোর্টস

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিও, ২৭ অক্টোবর।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে এশিয়ার দেশগুলোর সম্পর্ক ভিন্নমাত্রা লাভ করেছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিসরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনায় জানা গেছে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে বিশেষ করে অটোমোবাইল, অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাত এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান ও জাপানের উদ্যোক্তারা, যার মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে।

জাপানের সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) এর বাস্তবায়ন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন