advertisement

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিউজিল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টুয়েন্টি আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল।

লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব৫ম টি-টুয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১সিরি আকোমো–ভেনেতসিয়াবিকেল ৫–৩০ মি., জি ফাইভজুভেন্টাস–নাপোলিরাত ১–৪৫ মি., জি ফাইভলা লিগাহেতাফে–সেভিয়াসন্ধ্যা ৭টা, ট্যাপম্যাড ও ফ্যানকোডরেসিং–রিয়াল মাদ্রিদরাত ৯–১৫ মি., ট্যাপম্যাড ও ফ্যানকোডএলচে–ভ্যালেন্সিয়ারাত ১১–৩০ মি., ট্যাপম্যাড ও ফ্যানকোডইংলিশ প্রিমিয়ার লিগলিভারপুল–আর্সেনালরাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল
advertisement

পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী

পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী
ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অভিনেত্রী অনিন্দিতা বসুর। কাজের সূত্রে কলকাতায় এসে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিক তাঁকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘ভূতের ভবিষ্যৎ’, ‘গুটি মল্লার’ ও ‘হেমলক সোসাইটি’র মতো সিনেমায় অভিনয় করে বড়পর্দায়ও নিজের জায়গা তৈরি করেছেন। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজেকে তথাকথিত নায়িকাসুলভ চরিত্রের গণ্ডিতে আটকে রাখেননি।

বরং প্রতিটি চরিত্রেই রেখেছেন স্বতন্ত্র ছাপ। সম্প্রতি ‘ঘুনগাঁও’ ছবির প্রচারে ফিরেছিলেন প্রিয় শহর কলকাতায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজস্ব রুচি ও পছন্দকে গুরুত্ব দেন অনিন্দিতা। তাঁর ফ্যাশনেও নেই বাঁধাধরা কোনো ছক। প্রচলিত গ্ল্যামারের বাইরে স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতেই পছন্দ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া বিভিন্ন মুহূর্তেও ধরা পড়ে তাঁর এই স্বতন্ত্র ফ্যাশন ভাবনা।ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।গলায় ভারী ডুয়েল টোন অক্সিডাইজ নেকলেস, হাতে একগুচ্ছ চুড়ি আর কাঁধ ছোঁয়া ছোট কোঁকড়ানো চুলে তাঁর সাজে ফুটে উঠেছে আলাদা আবেদন ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০ মিনিটে ঘটল বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, কিন্তু কীভাবে?

২০ মিনিটে ঘটল বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, কিন্তু কীভাবে?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি করেছে হ্যাকাররা। মাত্র প্রায় ২০ মিনিটে চুরির বড় অংশ সম্পন্ন হয়। ডিজিটাল সম্পদ চুরির ইতিহাসে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলাকারীরা কীভাবে বাইন্যান্সের অর্থ স্থানান্তরের ব্যবস্থায় ঢুকল, আর কারা থাকতে পারে এর পেছনে? বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবারও ইরানের বিরুদ্ধে হামলার ছক, কী চায় ইসরায়েল

আবারও ইরানের বিরুদ্ধে হামলার ছক, কী চায় ইসরায়েল
ধ্বংস্তুপের মাঝে ইরানের পতাকা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা বর্তমানে একধরনের সাময়িক বিরতিতে রয়েছে, তবে শেষ হয়ে যায়নি। বড় ধরনের সামরিক অভিযান থমকে আছে, কূটনৈতিক আলোচনা স্তব্ধ হয়ে আছে এবং উভয় পক্ষই পরবর্তী ধাপের সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন এই যুদ্ধ আবারও শুরু হতে যাচ্ছে, তা বুঝতে হলে যুদ্ধ শুরু করা দুই সরকারের আসল উদ্দেশ্য জানা প্রয়োজন। তাদের কেউই শান্তি চায় না।

ইসরায়েলের নেতৃত্ব চায় মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে, আর যুক্তরাষ্ট্র চায় বিশ্বে তাদের আধিপত্য বজায় রাখতে। কেবল এই লক্ষ্যগুলোর কথা উল্লেখ করাটাই প্রমাণ করে যে উভয় সরকারই মোহ বা বিভ্রান্তির জগতে বসবাস করছে।ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই ধারণায় আচ্ছন্ন যে ইসরায়েলের টিকে থাকা নির্ভর করছে আরব বিশ্বের ওপর তাদের সামরিক শ্রেষ্ঠত্ব স্থাপন ও ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে দমন করা বা নির্মূল করার ওপর।

এই বিশ্বাসটি একধরনের সম্মিলিত উন্মাদনা ছাড়া কিছুই নয়, অথচ এই নীতিই বর্তমানে ইসরায়েলের রাষ্ট্র পরিচালনাকে নিয়ন্ত্রণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন