সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালুর চিন্তাভাবনা করছে সরকার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালুর চিন্তাভাবনা করছে সরকার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের বসবাস। এর মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়ে যান। এসময় সাইফুর রহমান আলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)।
তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।জেলা ডিবি সূত্রে জানা গেছে, শাকিল হত্যার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে আলামিন ও আনিছুরকে আটক করা হয়েছে। তাঁদের নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই–বাছাই করার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ডিবির একটি সূত্র জানায়, শাকিল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন