advertisement

‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’

‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’
ঐশী দাস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘অনেক প্রার্থনা করেছি, মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। অনেক চেষ্টা করেছি। কোনোভাবেই মেয়েটাকে বাঁচাতে পারলাম না।’ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া আট বছরের শিশু ঐশী দাসের বিষয়ে জানাতে গিয়ে কথাগুলো বলছিলেন শিশুটির চাচা মিটন দাস। আজ শুক্রবার সকালে নগরের উত্তর কাট্টলী বাংলাবাজার এলাকায় বাড়িতে কথা হয় তাঁর সঙ্গে।ঐশী দাসের মৃত্যু হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়।

সে কাট্টলী এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা লিটন দাস কুয়েতপ্রবাসী। ঐশী ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া আরেক মেয়ে রুহি দাসকে নিয়ে কাট্টলীর বাড়িটিতে থাকেন মা লিপি দাস।শুক্রবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। ঘরের সামনে জড়ো হয়েছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা লিপি দাস।বাবা বিদেশ থেকে ফিরবেন, তাই ফ্রিজারে রাখা হয় ঐশীর মরদেহ।

শুক্রবার সকালেই ফেরেন ঐশীর বাবা লিটন দাস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি: ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি: ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
advertisement

গ্রামে ৩০৮ পরিবার, ২০৮ পরিবারের বিরুদ্ধেই মামলা দিলেন এসআই!

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের বসবাস। এর মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে তিন বন্ধু, প্রাণ গেল একজনের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়ে যান। এসময় সাইফুর রহমান আলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন

নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
হামলায় নিহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)।

তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।জেলা ডিবি সূত্রে জানা গেছে, শাকিল হত্যার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে আলামিন ও আনিছুরকে আটক করা হয়েছে। তাঁদের নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই–বাছাই করার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ডিবির একটি সূত্র জানায়, শাকিল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন