ইসরায়েলের ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইসরায়েলের ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের বিধান চালুর কথা ভাবছে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো। এতে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।বিরোধী জোটের প্রস্তাব অনুযায়ী, ভোটারেরা পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন।
গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।সরাসরি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে জয়ী কোনো প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন—প্রস্তাবটির মূল লক্ষ্য এমন একটি সুযোগ তৈরি করা।২০২১ সালের মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনেও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
সে সময় জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু নিজেই একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন।ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথইসরায়েলের আধা সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়।
সূত্র: প্রথম আলো
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের খুলনা–কুষ্টিয়ামুখী লংমার্চে অংশ নেওয়া ৭৭৮টি যানবাহন একসঙ্গে পদ্মা সেতু পার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের যাত্রা শুরু হয়। ১০টার দিকে পদ্মা সেতু পার হয়।
এসব যানবাহন থেকে সেতুর টোল বাবদ প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা আদায় হয়েছে।পদ্মা সেতুর টোলপ্লাজার তথ্য অনুযায়ী, লংমার্চের বহরে মাইক্রোবাস, কার, জিপসহ বিভিন্ন ধরনের যানবাহন ছিল। সব মিলিয়ে ৭৭৮টি যানবাহন সেতু পার হয়েছে।লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
আজ শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, ঢাকা থেকে ৬০০–৭০০ গাড়ির বহর নিয়ে লংমার্চ যাত্রা করবে।
সূত্র: প্রথম আলো
তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছেন তাঁর বাবা। জিজ্ঞাসাবাদে বন্ধু দীপ। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন