মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ততিন হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে নির্দেশিকা হিসেবে ‘তোরাহ’ গ্রন্থটি অনুসরণ করা হয়। বাংলাদেশের মানুষের কাছে এটি ‘তাওরাত’ নামে বেশি পরিচিত। এর ভিত্তিতেই তৈরি হয়েছে ইহুদি আইন ও জীবনধারা।
ইহুদি পণ্ডিতেরা মনে করেন, এ বইয়ের মূলকথা—‘প্রতিবেশীদের তেমনটাই ভালোবাসো, যেমন ভালোবাসো নিজেকে।’‘বেরেশিত’, ‘শেমোত’, ‘ভায়ইক্রা’, ‘বামিদবার’ ও ‘দেবারিম’—এই পাঁচ বইয়ের সমন্বিত রূপ ‘তোরাহ’। এই পাঁচ বই ‘বাইবেল’–এর প্রথম পাঁচটি বইয়ের সঙ্গে সংগতিপূর্ণ—‘জেনেসিস’, ‘এক্সোডাস’, ‘লেভিটিকাস’, ‘নাম্বারস’ ও ‘ডিউটারোনমি’।
এ বইগুলোতে মানবজাতির উৎসস্থল ইডেন উদ্যান এবং ইসরায়েল গোত্রের আদি নেতা তথা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর...
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
৯ মাসে ২,১২১ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন ব্র্যাক ব্যাংকের
পর্যটন মেলায় ভ্রমণে নানা ছাড়
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশ হেফাজতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন