সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা নাহিদ রানা। অল্প কয়েকদিনেই নিজের দুর্দান্ত বোলিং আর গতিতে পুরো বিশ্বে নজড় কেড়েছেন এই ডানহাতি পেসার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা নাহিদ রানা। অল্প কয়েকদিনেই নিজের দুর্দান্ত বোলিং আর গতিতে পুরো বিশ্বে নজড় কেড়েছেন এই ডানহাতি পেসার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী রোববার (১ নভেম্বর) তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে পোশাকশিল্পের নতুন মজুরি বোর্ড গঠন, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন এমন দুজন শ্রমিকনেতা জানান, আলোচনা শেষে শ্রমমন্ত্রী বলেছেন, আগামী রোববার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ডে পাঠানো হবে। সেদিনই নতুন মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রী মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করতে শ্রমিকনেতাদের কাছে নাম চান।
সূত্র: প্রথম আলো
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হয়েছে। তবে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার কয়েক দফা বৈঠক করেছেন নেতানিয়াহুবিরোধী শিবিরের শীর্ষ নেতারা।
তবে আরব দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নে বিরোধী শিবিরে এখনো মতপার্থক্য থাকায় সরকার গঠনের পথ বেশ জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। শুক্রবার ভোরে প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ৫৩ আসন। এর মধ্যে তাঁর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ২৭ আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী শিবির পেয়েছে ৪৮ আসন।
আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন।
সূত্র: প্রথম আলো
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাস থেকে জ্বলে ওঠা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলের আশপাশের ২০০ বর্গমিটার এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উচ্চপর্যায়ের একটি দল। গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি এর উৎস ও মজুত সম্পর্কে ধারণা পেতে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা। দলের নেতৃত্ব দেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব।
তাঁর সঙ্গে ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদিরসহ কয়েকজন কর্মকর্তা।পরিদর্শন শেষে রাতে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস ভূগর্ভের অগভীর কোনো গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন