নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পর নিজেদের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে ওপেনএআই। গত মাসে গবেষণাগারে ওপেনএআইয়ের নির্দেশনা ছাড়াই একটি এআই মডেল নিজে নিজে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এরপর এআই মডেলের দুর্বলতা শনাক্ত করতে বিশেষ পরীক্ষা চালিয়ে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পায় ওপেনএআই। এই নিরাপত্তা ত্রুটির কারণেই গত মাসে একটি এআই মডেল গোপনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই ত্রুটিটি সমাধানের পর আবার এআই মডেলগুলোর প্রশিক্ষণ শুরু করেছে ওপেনএআই।ওপেনএআই জানিয়েছে, ত্রুটিটি কাজে লাগিয়ে চাইলে আক্রান্ত সিস্টেমে নিজেদের কোড চালানো যায়।
নোডডটজেএস, বান ও এনভয়–এর মতো বহুল ব্যবহৃত ওয়েব সফটওয়্যার ব্যবহার করা সিস্টেমও ত্রুটিটির কারণে নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।
সূত্র: প্রথম আলো

ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের
সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ
জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ
রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান কবরস্থানের পাশে না করতে ইউএনওকে চিঠি
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন