সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। অথচ সেই এক রানই যেন কত দূরের পথ!মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় প্রথম যখন ‘আলোকস্বল্পতায় খেলা বন্ধ’ লেখা ভেসে উঠল, সাদমান ইসলামের রান তখন ৯৬। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আবার খেলা শুরু হলো। কিন্তু ২০ মিনিট যেতে না যেতেই আবার আলোকস্বল্পতার হানা। এবার সাদমান অপরাজিত ৯৯ রানে!টেস্টের প্রথম দিন। খেলা বন্ধ হওয়ায় কোনো দলেরই খুব একটা আপত্তি থাকার কথা নয়।
কিন্তু সাদমানের জন্য যে ব্যাপারটা অন্য রকম। একটা সেঞ্চুরির অপেক্ষা এমনিতেই দীর্ঘ হয়েছে তাঁর। এবার সেই অপেক্ষায় যোগ হলো আরও একটা রাত।আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা সাদমানের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ১৭ ইনিংস আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২১ ম্যাচ খেলেও পাননি কোনো সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে।
কিন্তু ৯৯ থেকে ১০০ হওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।অপেক্ষাটা শুধু সাদমানের নয়, পুরো বাংলাদেশ দলেরও।
সূত্র: প্রথম আলো

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি
আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা
তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন