জাপানের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি। বিনিয়োগ করলে ইউনিক্লোকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খবর ইউএনবির আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিনিয়োগের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।বাংলাদেশের ওপর ইউনিক্লোর আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির মূল কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথাও উল্লেখ করেন।বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো
ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু
খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন