কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়। আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞ দল বলছে, মাটির নিচে গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে গ্যাস অন্য দিক দিয়ে বেরিয়ে বড় বিপদ ঘটাতে পারে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার পর থেকে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আজ বুধবারও তা অব্যাহত রয়েছে।
এর আগে বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সূত্র: প্রথম আলো

উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের
ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার
পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর
বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন